, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয়ায় ডুমুরিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা 




পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয়ায় ডুমুরিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ১৬ ২০২৫, ২১:১১ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয়ায় খুলনার ডুমুরিয়ায় বৃষ্টি মন্ডল নামে এক কলেজ ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের বাবলু মন্ডলের বড় মেয়ে ২০২৪ সালে এইসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে। এ বছর সে পুনরায় এক বিষয়ে পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। ইতোমধ্যে তার পরিবার তাকে বিয়ে দেয়ার জন্যে ছেলে পছন্দ করে। কিন্তু বৃষ্টির অন্য একটি  ছেলেকে পছন্দ করত, একারনে সে পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করবেনা বলে জানায়। কিন্তু পরিবারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় পরিবারের সাথে বিভিন্ন সময়ে ঝগড়াও হয়। এমতাবস্থায় শুক্রবার সকাল ৮টায় বৃষ্টি তার নিজের ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ভিকটিমের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে রাজী না হয়ে অন্যত্র বিয়ে ঠিক করায় সে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানাধীন রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ইব্রাহিম হোসেন বলেন, ডুমুরিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।  লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET