, , ,

শিরোনামঃ-




পটুয়াখালীর কলাপাড়ায় নাইয়াপট্টি রেড জোন

এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৭ ২০২০, ১৭:২০ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 করোনার প্রভাব বিস্তার রোধে কলাপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নাইয়াপট্টিকে রেড জোনে চিহ্নিত করা হয়েছে। এছাড়া এক, তিন ও সাত নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা ইয়োলো জোন চিহ্নিত করা হয়েছে।
উপজেলা করোনা প্রতিরোধ বিষয়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, রেড জোনের কোন মানুষ ঘর থেকে বিশেষ প্রয়োজন ব্যতিরেকে বের হওয়ার সুযোগ নেই। এছাড়া ইয়োলো জোনের মানুষকে সীমিতভাবে চলাচলের নির্দেশনা রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য নাইয়াপট্টিতে ইতোমধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত আরেকজন বাড়িতে আইসোলেশনে রয়েছে। তেমনি এক নম্বর ওয়ার্ডে একজন রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। রহমতপুরে ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আরেকজন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সাত নম্বর ওয়ার্ডের একজন আইসোলেশনে রয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET