পথে পথে ঘুরে ৩ শতাধিক অসহায় পথশিশু ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘সোনালী সমাজ ফাউন্ডেশন’। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন উপজেলা ও ফেনী সদর এলাকায় কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন, প্রতিষ্ঠাতা আরমান হোসেন, উপদেষ্টা এম এ জুয়েল, শাহাদাত হোসেন রনি, পরিচালক সদস্য শাখাওয়াত সুজন, আশরাফুল ইসলাম ও কার্যকরি সদস্য ছিলেন শাহাদাত হোসেন সবুজ, মোহাম্মদ নাহিম, রাব্বি, হাসান, একরাম, ইকরামুল হক নোমান, রিয়াজ, ফারুক, রিমন, আজাদ, জুনায়েদ, মেহেদী হাসান, সালাউদ্দীন, সাকিব প্রমুখ। এমন দৃশ্য দেখে সোনালী সমাজ ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।









