২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাঠক ও মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা- খোরশেদ আলম চৌধুরী




পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাঠক ও মুসলিম উম্মার প্রতি শুভেচ্ছা- খোরশেদ আলম চৌধুরী

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২০, ১৮:৫১ | 1336 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বের চারদিকে যখন অসহায় মুসলিমদের কান্নার আহাজারিতে দিগ্বিদিক কম্পিত ঠিক তখনই কোভিড- ১৯ এর মহাবিপদ অশনি সংকেত হিসেবে গোটা মানব সমাজে অভিভূত হলো-। যদিও এই করোনা ভাইরাস এর প্রকোপের কারণে মানব সমাজ আতঙ্কিত তবুও এই ভাইরাসের উপলক্ষ্য করে বিশ্বের মাঝে নিরীহ মুসলিমদের ওপর অমানবিক অত্যাচার ও জুলুম অনেকটা বন্ধ হয়েছে। ইতিমধ্যে ১৮০ টি দেশের উপরে এই ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এই ভয়াবহতা থেকে বাঁচাতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিছুই করতে পারছে না- সেটা আজ প্রমাণিত।
এমন একটা দূর্বিষহ অবস্থায় মাহে রমজান আমাদের রহমতের দরজা খুলে দিলো। সংযম ও সিয়াম সাধনার এই মাসে মহাবিশ্ব প্রতিপালক মহান আল্লাহ তা’আলার কাছে সকলের বিনীত অনুরোধ করা উচিত; আমাদের মুসলিম উম্মাহ’র জন্য যেটা ভালো সেটা যেন তিনি দান করেন।
অতীতের সকল পাপাচার থেকে পানাহ চেয়ে পরবর্তী জিন্দেগী সঠিক ইসলামের আলোকে পরিচালিত করার মানসিকতা সবার মাঝে প্রতিফলিত হোক, এটাই কামনা করি।
পরিশেষে অনৈক্য মুসলিম উম্মাহ’র ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রাণ খুলে সকলে সকলের জন্য আল্লাহ তা’আলার নিকট দোয়া করবো।
প্রসঙ্গত, আমার পত্রিকা সংশ্লিষ্ট, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী, পাঠক সমাজ, সাংবাদিক-সংবাদ কর্মীগণ, প্রেরণাদায়ী সহ সকল আন্তরিকতা সম্পন্ন মানুষের প্রতি রইলো অবিরাম অকৃত্রিম ভালোবাসা।

শুভেচ্ছান্তে-

খোরশেদ আলম চৌধুুরী

প্রধান সম্পাদক

নয়া আলো ডটকম

নাঙ্গলকোট টাইমস

দিগন্ত বাংলা টিভি

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET