গাইবান্ধার পলাশবাড়ীতে এক অভিযানে ৮৫ পিস ইয়াবা-ফুয়েল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১৬ অক্টোবর) সন্ধায় এসআই মো. জিয়ারুল হকের নেতৃত্বে এসআই মো.আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। পৌরশহরের সুঁইগ্রাম রহমান মুন্সির বসতবাড়ীর নিকট থেকে ৮৫ পিস ইয়াবা ও ২৬টি ফুয়েল পেপার ও নগদ ৬শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের মোজাম্মেল হক মন্ডলের ছেলে আহাদ মন্ডল (৩২) ও একই গ্রামের সামছুল হকের ছেলে মাদকসেবী সোহেল রানাকে (৩৮) হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাদের গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।









