ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত থেকে কম্বল বিতরন করেন বার বার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইমদাদুল হক, ইউপি সচিব মোঃ বেলাল হুসাইন, ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা, মোঃ আব্দুর সবুর, মোঃ আনিছুর রহমান সানা, নাছিমা বেগম, কল্ল্যানী মন্ডল।আবুল বাশার, আমিরুল ইসলাম রাজু,মোল্লা আনিছুল হক,ফারুক হোসেন প্রমুখ।
Please follow and like us:









