, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • পাটকেলঘাটায় ব্যাটারী ভ্যানের ধাক্কায় সাংবাদিক জামাল উদ্দীন গুরুতর আহত।




পাটকেলঘাটায় ব্যাটারী ভ্যানের ধাক্কায় সাংবাদিক জামাল উদ্দীন গুরুতর আহত।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ১৭:৪১ | 1010 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেখ রায়হান হোসেন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- পাটকেলঘাটায় ব্যাটারী চালিল ভ্যানের ধাক্কায় সাংবাদিক জামাল উদ্দীন গুরুতর আহত হয়েছে। শনিবার ১৮ জানুয়ারী সকাল ১০ টায় তৈলকুপী ট্যাংরামারী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ সময় তার ডান পায়ে ভ্যানের এক্সেল লেগে গুরুতরভাবে যখমের সৃষ্টি হয়। ঐ সময় তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। 

খবর পেয়ে সদর হাসপাতালে তাকে দেখতে গেলে তিনি বলেন,  সকালে তার গ্রামের বাড়ি তৈলকুপী থেকে মোটর সাইকেল যোগে পাটকেলঘাটা বলফিল্ডে আসার সময় ট্যাংরামারী জামে মসজিদ পর্যন্ত আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুত গতি সম্পন্ন একটি ব্যাটারি ভ্যান তার ডান পাশে ধাক্কা দিলে ডান পায়ে গোড়মুড়োর পাশে ব্যাপক ক্ষত সৃষ্টি হয়। এরপর তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে আছেন। সেখানকার কর্তব্যরত ডাক্তারেরা জানান, তার সুস্থ হতে কমপক্ষে ১ মাস সময় লাগবে৷

সাংবাদিক জামাল উদ্দীনের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ পান্না,  সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সার্বিক মফিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুকুল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক এস এম মজনু, সহ সভপতি এস এম আফতাব হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET