, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পিভিডিএস এর আয়োজনে ঝিনাইদহে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত




পিভিডিএস এর আয়োজনে ঝিনাইদহে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২১, ১৮:২৮ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহে প্রাইমারি ভিলেজ ডক্টর’স সোসাইটি (পিভিডিএস) র আয়োজনে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। ডাঃ এম এ বারী’র প্রাইমারি ভিলেজ ডক্টরস্ সোসাইটি (পিভিডিএস), ঝিনাইদহ। সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জনাব মোঃ আব্দুল হাই এমপি, সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও সভাপতি জেলা আওয়ামীলীগ, ঝিনাইদহ। বিশেষ অতিথি ছিলেন, জনাব সু চন্দন মন্ডল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ। জনাব, সাইফুদ্দেীলা (তরুন), সাধারণ সম্পাদক, কুষ্টিয়া আওয়ামী লীগ ও উপদেষ্টা পিভিডিএস খুলনা বিভাগ। বিশেষ আলোচক জনাব, গাউছুল আযম(শিমু), কেনদ্রীয় সভাপতি গাউছুল আজম শিমু, (পিভিডিএস) কেন্দ্রীয় মহাসচিব আ.ন.ম রোস্তম আলী, ডা. কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি (পিভিডিএস), ডা. মাজহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি (পিভিডিএস) সাংবাদিক তরিকুল ইসলাম তারেক, মেহেদী হাসান, মোছাঃ রিপনা খাতুন, বেলি খাতুন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন, মোঃ নজরুল ইসলাম, সভাপতি খুলনা বিভাগ। সম্মেলনে বক্তারা বলেন, পল্লী চিকিৎসকদের অবদান এ সমাজে অনেক। এ দেশের গ্রামে গ্রামে এমবিবিএস ডাক্তার নেই। জরুরি প্রয়োজনে পল্লী চিকিৎসকরা ই সাধারণ মানুষের পাশে থাকেন। তাই পল্লী চিকিৎসকদের অধিকার আদায়ে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের ৬ দফা দাবী আদায়ে কেন্দ্রীয় কমিটি যে কোন সিদ্ধান্ত দিবেন, তা বাস্তবায়নে আমরা সর্বদা প্রস্তুত আছি। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ডা. হাসানুজ্জামান।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET