, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • পুনর্নির্বাচিত সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের!




পুনর্নির্বাচিত সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের!

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০১৯, ১৪:৩৫ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে নবমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হলেন তিনি।

অন্যদিকে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সারাদেশ থেকে আসা ৭ হাজার ৩৩৭ কাউন্সিলরের ভোটে তারা নির্বাচিত হন। এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কাউন্সিলরেদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন

এবার কাউন্সিলে ৩ সদস্যের নির্বাচন কমিশন কাজ করে। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমাহুন, সদস্য ছিলেন ড. মসিউর রহমান এবং প্রফেসর সাঈদুর রহমান।

সভাপতি পদে মনোনয়ন আহ্বান করা হলো আর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় শেখ হাসিনা টানা নবম বারের মতো সভাপতি নির্বাচিত হন। সকল কাউন্সিলরদের পক্ষ থেকে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আবদুল মতিন খসরু এবং সমর্থন করেন পীযুষ কান্তি ভট্টাচার্য্য।

এর সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব চাওয়া হয় কাউন্সিলরদের কাছ থেকে। জাহাঙ্গীর কবির নানন ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন এবং আবদুর রহমান তার প্রস্তাব সমর্থন করেন। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তাব করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET