২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রধান বিচারপতির আগমনে পুলিশ সুপারের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান




প্রধান বিচারপতির আগমনে পুলিশ সুপারের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২৫, ০২:৫১ | 1004 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের হাকিমপুরে প্রধান বিচারপতির আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশীপ ফান্ড এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় প্রধান বিচারপতি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতির সফর সঙ্গী ও দিনাজপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, বাংলাদেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলার পরিবেশ ভালো থাকা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে সাধারণ জনগণের মনে শান্তি বিরাজ করে। দিনাজপুর জেলার সুসন্তান হিসাবে এ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে তিনি প্রধান বিচারপতির সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET