আরিফিন রিয়াদ, গৌরনদী ॥
গৌরনদী উপজেলার মাহিলাড় ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এস.এম. জাকির হোসেন দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারত থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিল। গত ৪/৫ দিন পূর্বে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টায় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। ওই দিন বেলা ২টায় মাহিলাড়া কলেজ মাঠে প্রথম জানাজা ও দুপুর ৩টায় দক্ষিণ বিজয়পুর জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে তার পৈত্রিক বাড়ি কালকিনি ।









