খুলনার পূর্ব রূপসাস্থ প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেড এর নতুন ভবন ও আই,কিউ,এফ মেশিনের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক খুলনা জোনের জিএম শচিন্দ্র নাথ সমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন ডিজিএম মতিলাল ফকির, মো. সাইফুল ইসলাম, বিলকিস আরা ও জাকির ইবনে বোরাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেড এর চেয়ারম্যান মো. আকতার হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এস কে আব্দুল কাদের, পরিচালক জাহাঙ্গীর হোসেন মুকুল, আরাফাত খান জুয়েল, আওরঙ্গ খান প্রিয়াম, জাহানাবাদ ও জালালাবাদ সী ফুডস এর চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল জব্বার মোল্লা, মডার্ণ ও ব্রাইট সী ফুডস এর চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল হক, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, চালনা মেরিন সী ফুডস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ জাহাঙ্গীর হাবীব, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শেখ ও সাধারণ সম্পাদক আবু আহাদ হাফিজ বাবু।









