, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • ফসলের সাথে শত্রুতা ফুলবাড়ীতে প্রতিপক্ষের দেয়া সবুজ মারা বিষে বোরো ফসল ধ্বংসের অভিযোগ ॥




ফসলের সাথে শত্রুতা ফুলবাড়ীতে প্রতিপক্ষের দেয়া সবুজ মারা বিষে বোরো ফসল ধ্বংসের অভিযোগ ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২২, ২১:১২ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সবুজ ঘাস মারা বিষ প্রয়োগের মাধ্যমে বোরো ক্ষেত ধ্বংস করার অভিযোগ করেছেন আনিছুর রহমান নামে এক কৃষক।
অভিযোগকারী কৃষক আনিছুর রহমান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সহড়া গ্রামের মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে। তিনি জানান জমি নিয়ে বিরোধের জের ধরে তারই চাচাতো ভাইয়েরা রাতের অন্ধকারে বোরো ক্ষেতে বিষ প্রয়োগ করে,সাত বিঘা জমির বোরো ক্ষেত ধ্বংস করেছে। এই ঘটনায় তিনি সোমবার (১৪মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী কৃষক আনিছুর রহমান জানান,সহড়া মৌজার তিন একর ৬৯শতক জমি নিয়ে তার চাচাতো ভাই সহড়া গ্রামের মৃত মুরতুজা মন্ডলের ছেলে মোকারম হোসেন,মঞ্জুরুল ইসলাম ও জাহাঙ্গির আলমদের সাথে তার পরিবারের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে তারা (প্রতিপক্ষ) ক্ষেতে বিষ প্রয়োগ করে বোরো ক্ষেতের চারা ধ্বংস করেছে।
এদিকে বোরো ধানের জমিতে বিষ প্রয়োগ করায় তিব্র নিন্দা জানিয়েছেন সহড়া গ্রামের বাসীন্দা কৃষক শাহ সেকেন্দার আলী, সানোয়ার হোসেন, ইয়ার উদ্দিনসহ ওই এলাকার কৃষকরা। কয়েকজন বর্গাচাষি কৃষক অভিযোগ করে বলেন,তারা আনিছুর রহমান ও আতিকুর রহমানের নিকট জমি ভাড়া নিয়ে বোরো ধানের আবাদ করেছেন,তাদের জমিতেও বিষ প্রয়োগ করা হয়েছে। এতে করে তারা বড়রকমের ক্ষতির শিকার হয়েছেন। এই বিষয়ে মঞ্জুরুল ইসলাম, মোকারম হোসেন ও জাহাঙ্গির আলমের সাথে কথার বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আনিছুর রহমান নামে একজন কৃষক একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে শত্রুতার জেরে ফসলহানীর ঘটনাটি অমানবিক এই ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET