, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ফুলগাজীতে জিপিএ-৫ এর শীর্ষে মুন্সীরহাট আলী আজম স্কুল ও ফলাফলে ফুলগাজী পাইলট




ফুলগাজীতে জিপিএ-৫ এর শীর্ষে মুন্সীরহাট আলী আজম স্কুল ও ফলাফলে ফুলগাজী পাইলট

nayaalo

আপডেট টাইম : জুলাই ২৯ ২০২৩, ১২:২৯ | 1175 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোর্শেদ ফুলগাজী থেকেঃ
গতকাল প্রকাশিত ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে ফুলগাজী উপজেলায় পরীক্ষার ফলাফলের দিক থেকে শীর্ষ স্থান অর্জন করেছে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় এবং জিপিএ-৫ অর্জনে শীর্ষে রয়েছে মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ।
 উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, উপজেলার ২২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ২৮ জুলাই জাতীয় ভাবে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের মধ্যে ফুলগাজী উপজেলায় আলী আজম স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ ফলাফলে শীর্ষে অবস্থান করছে। আলী আজম স্কুল এন্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৯৫ জন তন্মধ্যে উর্ত্তীর্ণ শিক্ষার্থী ১২৩ জন পাসের হার শতকরা ৬৩.০৮ ভাগ।
সার্বিক ফলাফলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে শীর্ষ স্থান দখল করেছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৯৪ জন তন্মধ্যে উর্ত্তীর্ণ শিক্ষার্থী ৯২ জন পাসের হার শতকরা ৯৭.৮৭ ভাগ। এদিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ জন ও ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ও ৭ জন জিপিএ ৫ ফলাফলে ২য় ও বসন্তপুর উচ্চ বিদ্যালয় ৫ জন জিপিএ -৫  ফলাফলে ৩য় অবস্থানে রয়েছে। ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১১০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে তন্মধ্যে পাস  করেছে ৯৩ জন, পাশের হার শতকরা ৮৪.৫৫ ভাগ। বসন্তপুর উচ্চ বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৮৭ জন তন্মধ্যে উর্ত্তীর্ণ শিক্ষার্থী ৭৭ জন, পাসের হার শতকরা ৮৮.৫১ ভাগ।
এছাড়া ফুলগাজী উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় করাইয়া উচ্চ বিদ্যালয় হতে  ৮০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাস করেছে ৫৫ জন। নিলক্ষ্মী উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬৬ জন, পাস করেছে ৩৭ জন। ধর্মপুর এডুকেশনাল এস্টেটে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০১ জন পাশ করেছে ৭৫ জন। আনন্দপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০১ জন পাস করেছে ৬৮ জন। জিএমহাট উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৭৭ জন পাস করেছে ৫৬ জন। বকশি শাহ উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮৯ জন পাস করেছে ৪৪ জন। হাসানপুর শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৭ জন পাস করেছে ২০ জন ও জিপিএ -৫ পেয়েছে ১ জন। জগতপুর উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫৯ জন পাস করেছে ২৫ জন। খাজুরিয়া উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৬ জন পাস করেছে ২৮ জন। আজমেরী বেগম বালিকা উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬০ জন পাস করেছে ৩৮ জন। বন্দুয়া উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬০ জন পাস করেছে ৩৪ জন। হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬০ জন পাস করেছে ৩৭ জন। জাফর ইমাম উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৯ জন পাস করেছে ৪ জন। ইসলামপুর উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৬ জন পাস করেছে ১০ জন। নোয়াপুর উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৮ জন পাস করেছে ২৮ জন। রাহাতুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৯ জন পাস করেছে ২৬ জন। পৈথারা উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৩ জন পাস করেছে ১৭ জন ও নতুন বাজার উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬১ জন পাস করেছে ৩২ জন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, উপজেলায় মোট  জিপিএ -৫ পেয়েছে ৩০ জন। উপজেলার ২২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৫৪৮ জন পাস করেছে ১০১৯ জন। উপজেলায় আমজাদহাটের জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় ফলাফল হতাশাজনক।
এদিকে ফুলগাজী উপজেলায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৯৫ জন পরীক্ষার্থীর বিপরীতে পাস করে ৮৮ জন তন্মধ্যে এ প্লাস পেয়েছে ৯ জন।
মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের সভাপতি, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ এবারের এসএসসি পরীক্ষায় আলী আজম স্কুল এন্ড কলেজের উর্ত্তীর্ণ শিক্ষার্থী সহ উপজেলার সকল  উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET