, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ




ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২৩, ২১:৩৪ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০২২-২০২৩ অর্থ বছরের খরিফ-১/২০২৩-২০২৪ মৌসুমে উফশী আউশ ও পাট চাষে প্রণোদনা স্বরুপ ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ শিবলী খন্দকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান এনামুল হক, মানিক রতন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুম্মান আক্তার বলেন,উপজেলার মোট ১হাজার ৫শ ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষককের মাঝে জন প্রতি ৫কেজি ধান বীজ,১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ সহ ২৫০জন কৃষকের মাঝে জন প্রতি ১কেজি করে পাট বীজ বিনামুল্যে বিতরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET