, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে চোরাই ভ্যানসহ তিন ডাকাত আটক

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২৩, ১৮:৩৭ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ডাকাতির দেশিয় অস্ত্র ও চোরাই ভ্যানসহ তিনজন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটায় পৌর এলাকার সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাত সদস্যরা হলো পার্বতীপুর থানার হাবড়া ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের মৃত শহীদুল গাছুয়ার ছেলে মুকুল গাছুয়া (৪৬), বিরামপুর উপজেলার হরকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুল হাকিম (৬০) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজীপুর বানিয়াপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে মোকছেদ (৩৮)।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন ধৃত ব্যক্তিরা ডকাত দলের সদস্য, তারা একটি চোরাই ব্যাটারী চালিত ভ্যান চুরি করে ডাকাতি করতে যাওয়ার সময়, তাদের নিকট থাকা ডাকাতি কাজে ব্যবহৃত রড কাটা মেশিন, লোহার শাবল মোটা রশিসহ তাদের আটক করা হয়। তারা এ উপজেলার বেতদিঘী ইউনিয়নের চৌরাইট গ্রামের আকিম উদ্দিনের ছেলে চিহ্নিত ডাকাত শাহ সুফির সাথে ডাকাতি করতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
তিনি আরো বলেন ধৃত ডাকাত সদস্যরা চিহ্নিত দুধর্ষ ডাকাত, তাদের বিরুদ্ধে ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুরসহ দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET