, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে ট্রলির চাকা ব্লাষ্ট হয়ে অটোরিস্কা চালকের মৃত্যু 




ফুলবাড়ীতে ট্রলির চাকা ব্লাষ্ট হয়ে অটোরিস্কা চালকের মৃত্যু 

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৫, ২২:৩১ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানী খড়ি বোঝায় ট্রলির চাকা ব্লাষ্ট হয়ে আব্দুস সালাম(৪০) নামে এক অটোরিস্কা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের হানিফ কাউন্টারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সালাম উপজেলার শিবনগর ইউনিয়নের চককবীর (মীরপাড়া) গ্রামের তহুবার রহমানের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জ্বালানী খড়ি বোঝায় একটি ট্রলি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ী পৌর শহরের হানিফ কাউন্টারের সামনে  এলে চাকা ব্লাষ্ট হয়। এতে চাকার রিং এর একটি অংশ ছিটকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটো চালক আব্দুস সালাম এর মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষাণা করেন।
এদিকে দুর্ঘটনার পর ট্রলির চালক ও সহযোগি পালিয়ে গেছে। সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তায় যানজট নিরসন করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, মরদেহ সুরতহাল করা হচ্ছে। মালামালসহ ট্রলি উদ্ধার এর কাজ চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET