দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযানে ২০ বোতল ফেন্সিডিল ও ৬০পিচ ট্যাপেন্ডা ট্যবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মাদকসহ তাদের আটক করা হয়।
ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা বাজারের দাদপুর মোল্লাপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে নুর আলম (২৪) ও ট্যাপেন্ডা ট্যাবলেটসহ আটক মাদক ব্যবসায়ী ফুলবাড়ী পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মশিয়ার রহমান (২৫)।এ ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম ও এসআই রেজাউল করিম বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুৃলিশ উপজেলার কাজিহাল গ্রামের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নুর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। অপরদিকে এসআই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চিন্তামন মোড়ে অভিযান চালিয়ে ৬০ পিচ ট্যাপেন্ডা ট্যবলেটসহ মশিয়ার রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।









