৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২৫, ১৮:৫৬ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“হাত ধোয়ায় নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চত্বরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সেখানে উপস্থিত সকলকে হাত ধোয়ার কৌশল শেখান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসাহাক আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET