, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে অবৈধভাবে রাস্তার গাছ কর্তনের অভিযোগ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২২, ২১:৪২ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে পাকা রাস্তার পার্শ্বে থাকা সরকারী মূল্যবান রেইনট্রি কড়াই গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে দামার মোড় বাজার কমিটি।
গত বুধবার (৬ই এপ্রিল) উপজেলার বেতদিঘী ইউনিয়নের খন্ডখুই ভায়রা গ্রামের মৃতঃ তফিজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের নন্দীগ্রাম এলাকার মৃতঃ মোজাম্মেল হক মন্টুর ছেলে মোঃ রকিবুল হক রকির নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অবৈধভাবে সরকারী গাছ কর্তনের অভিযোগ করেন দামার মোড় বাজার কমিটির সভাপতি,সম্পাদকসহ স্থানীয়রা।
অভিযোগে উল্লেখ করা হয়, দামার মোড় বাজার সংলগ্ন শহীদ মিনার সংলগ্ন একটি পুরাতন রেইনট্রি কড়াই গাছ বাজারের সৌন্দর্য বর্ধনের প্রতিক হলেও গাছটি পুরাতন হওয়ায় কর্তনের প্রয়োজন দেখা দেয়। স্থানীয়রা গাছটি মসজিদ উন্নয়নের জন্য দাবী করলেও অবৈধভাবে সরকারী নিয়ম-নীতির তোয়াক্কা না করে মোঃ সাইফুল ইসলাম ও রকিবুল হক রকি গত মঙ্গলবার সকালে গাছ কাঁটা শুরু করে,এসময় স্থানীয় দোকানদারসহ স্থানীয়রা বাঁধা দিলে ওই দুই ব্যক্তি তাদের উপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়রা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে খবর দিলে,তিনি এসে গাছ কাঁটা বন্ধ করে দেন। অভিযোগে আরও বলা হয়,ইউপি চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে গাছ নিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয়রা তাতে বাঁধা প্রদান করে। এসময় চেয়ারম্যানের পক্ষে মামলা দেয়ায় হুমকি দেয় চৌকিদার(গ্রামপুলিশ)।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহ্ আব্দুল কুদ্দুস জানান, গাছটি বেশ পুরনো এবং মরা,গাছটি ঝড়-হাওয়ায় ভেঙ্গে পড়লে প্রাণ-হানির সম্ভাবনা থেকে তারা হয়তো গাছটি কাটছিল। এরপরেও গাছ কাটার বিষয়টি নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় চৌকিদার পাঠিয়ে গাছের ডাল-পালাগুলো পরিষদে আনতে চাইলে কিছু দৃস্কৃতিকারী তাতে বাঁধা দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন জানান,সরকারী গাছ কর্তনের কিছু নিয়ম-নীতি রয়েছে,কেউ ইচ্ছে করলেও সরকারী গাছ কাটতে পারেনা। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET