, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে চাল ও ডিমের দাম উর্দ্ধমুখি

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৭ ২০২২, ১৭:৩১ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে সপ্তাহের ব্যবধানে অন্যন্য নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে হঠাৎ করে চাল ও ডিমের মুল্য বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে বিপাকে পড়ছেন স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতারা।
গত এক সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩-৫ টাকা পর্যন্ত। বস্তায় বেড়েছে ১০০টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। সেই সাথে প্রতি হালি (৪টি) ডিমের দাম বেড়ছে ২-৪টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন,বাজারে ধানের দাম বেড়ে যাওয়ার কারণেই বেড়েছে চালের দাম। অপরদিকে ডিমের দাম বেশি হওয়ার কারন হিসেবে খাবার মুল্য বেশী হওয়ার কারনকেই দায়ী করছেন খামারী ও ব্যবসায়ীরা।
এদিকে ফুুলবাড়ী বাজারের চাল ব্যবসায়ী শ্রীকান্ত ও চাল ব্যবসায়ী আকবর আলী বলেন, ধানের দাম বেশি হওয়ার কারনেই চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই বস্তা প্রতি চালের দামও বেড়েছে। ধান ব্যবসায়ী লিটন গুপ্ত বলেন,বর্তমানে মিনিকেট ধান বিক্রি হচ্ছে মনপ্রতি ২হাজার ৪৮০ টাকা দরে,যা এক সপ্তাহ আগে ছিল ২ হাজার ৩২০ টাকা দরে। মোটা গোল হাইব্রিট ৭৫০টাকা,শুরু ২৮ ধান বিক্রি হচ্ছে ৯শ টাকা প্রতিমন। বস্তাপ্রতি ধানের মুল্য বেড়েছে এক থেকে দুইশ টাকা। যা আরো বাড়তে পারে বলেও এমনটিই বলছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে দিনাজপুরের ফুলবাড়ী বাজার ঘুরে জানা গেছে,এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। সাধারণ মানুষ যে চাল খায় গুটি-স্বর্ণা লোকাল ৪০ থেকে বেড়ে ৪৫টাকা অটো ৪৪ থেকে বেড়ে হয়েছে ৪৮টাকা,মিনিকেট ৫৫ থেকে বেড়ে ৬০টাকা, ২৮চাল ৪৪ থেকে বেড়ে ৪৮টাকা, স¦র্ণা ফাইভ ৩৭ থেকে বেড়ে ৪৫টাকা,ভ্যারাইটি এবং নাজিরশাল বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা।
অপরদিকে সপ্তাহের ব্যবধানে (৪টি) এক হালী প্রতি ৪-৫ টাকা। লাল ডিম (৪টি) এক হালি বিক্রি হচ্ছে পাইকারী বাজারে ৪০টাকা, খুচরা বিক্রি হচ্ছে ৪২-৪৮ টাকা। যা এক সপ্তাহ আগেও ছিল ৩৮-৪০ টাকা পর্যন্ত। সাদাডিম (৪টি) এক হালি বিক্রি হচ্ছে পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ৩৮ টাকা,খুচরা ৪০ টাকা,এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে ৩৬-৩৮টাকা পর্যন্ত। তবে দেশি হাস-মুরগির ডিমের দাম এক হালি ৬০ টাকা বিক্রি হচ্ছে যা এর দাম অপরিবর্তিত রয়েছে।
ডিম ব্যবসায়ী সুমন সাহা বলেন,খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারনে খামারীরা ডিমের দাম বাড়ীয়ে দিয়েছেন,তাই বেশি দামে কিনতে হচ্ছে, সেই অনুযায়ী বিক্রি করা হচ্ছে। হঠাৎ চাল ও ডিমের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন।
পল্ট্রি খামারী শাহিনুর ইসলাম বলেন,বাজারের খাবারে মুল্য বেশি হওয়ায়,তারা পোশাতে পারছেন না।
কাঁটাবাড়ী গ্রামের রাহাদ গাজিসহ একাধিক ক্রেতারা জানান, বাজারে চাল কিনতে গিয়ে দেখি চালের কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বেড়েছে। অন্যন্য নিত্যপ্রয়োজনিয় দ্রব্যের সাথে হঠাৎ চালের মুল্য বৃদ্ধিতে আমাদের হিমসিম খেতে হচ্ছে।
ফুলবাড়ী চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু জানান,এবছর তুলনামুলক ধানের চাষবাদ কম হয়েছে,অনেক কৃষকের ধান নষ্ট হয়েছে,এবং দক্ষিণ অঞ্চলে কিছু যায়গায় বর্ন্যা কারণে তারা এদিক থেকে ধান নিয়ে যাচ্ছে। অটোমিল ব্যবসায়ীরাও কিছু ধান কিনে মজুদ করছেন। তাই চাহিদা বেড়ে যাওয়ার কারনে ধানের মুল্য বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET