, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে পূর্ব শত্রæতার জেরে মাছ নিধনের অভিযোগ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২২, ১০:৪৩ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রæতার জের ধরে পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর রাতে উপজেলার বেতদিঘী গ্রামে এই মাছ নিধনের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েক লাখ টাকার মাছ ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন, মাছ চাষি নাজমুস রহমান। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে পুকুর পরিদর্শন করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।
মাছ চাষি বেতদিঘী গ্রামের জহর আলীর ছেলে নাজমুস রহমান অভিযোগ করে বলেন, বেতদিঘী মৌজার ২১৪ নং দাগের ৪৭ শতক একটি পুকুর নিয়ে দির্ঘদিন থেকে বিরোধ করে আসছে, একই এলাকার সৈয়দ ওয়াহেদ আরীর ছেলে সৈয়দ আনোয়ার হোসেন, মখলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান ও আনোয়ার হোসেনের ছেলে কায়ছার রহমান। এ বিরোধে একটি মাছ ছুরির মামলাও আদালতে বিচারাধীন রয়েছে, যার মামলা নং জিআর ৬৩/২০২২। এই মামলার জের ধরেই তারা আবারো পুকুরে বিভিন্নভাবে মাছ নিধন করছেন বলে অভিযোগ করেন।
তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে প্রতিপক্ষ সৈয়দ আনোয়ার হোসেন ও মিজানুর রহমান। তারা বলেন নতুন করে মামলা সৃষ্টির জন্য তাদের প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারেন।
এদিকে বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস বলেন,ইউনিয়ন কার্য্যালয়ে কয়েক দফা সালিশে প্রতিপক্ষ সৈয়দ আনোয়ার হোসেনরা কোন কাগজ পত্র দেখাতে পারেনি, অথচ তারা দির্ঘদিন থেকে এ বিরোধ চালিয়ে আসছে। এ বিরোধের জেরেই মাছ নিধনের ঘটনা ঘটনাতে পারে বলে তিনি প্রতিপক্ষদের সন্দেহ করছেন।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET