দিনাজপুরের ফুলবাড়ীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরন কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় মৎস্য অধিদপ্তরাধীন ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব অর্থে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময়উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় মৎস্য চাষ প্রকৌশলী মো.জাহিদ হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো.মুক্তাদির খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার,উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শাফিউল ইসলাম প্রমুখ।
মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া জানান,উপজেলার ১৪টি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরনের জন্য ৩৬০ কেজি দেশি জাতের পোনামাছ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৮০ কেজি পোনামাছ উপজেলা পরিষদ পুকুরে অবমুক্ত করা হয়েছে।









