, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে লটারির মাধ্যমে সরকারীভাবে ধান সংগ্রহ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২১, ১৭:২৩ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত লটারি অনুষ্টিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উন্মুক্ত লটারি উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভূইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হাসানুল মবিন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,খাদ্য পরিদর্শক শ্রী অনিমেশ কুমার সরকার,খাদ্য পরিদর্শক মোঃ নাসিম আল আকতার,উপ-পরিদর্শক মোঃ মাহমুদ মোহাম্মদ ইমরান,কৃষক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌ: প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন বলেন,চলতি আমন ধান সংগ্রহ ২০২১এর আওতায় সরাসরি প্রকৃত কৃষকদের নিকট হতে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আগ্রহী কৃষকদের মধ্যে লটারির মাধ্যমে ৬৫০ জন কৃষক নির্ধারণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৫শ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। যদি কেউ ব্যর্থ হয় তবে পরবর্তীতে বাকি ১৫০জনের মধ্যে থেকে নেয়া হবে। এবছর ধানের সরকারি মূল্য প্রতি কেজি ২৭ টাকা এবং চাউল ৪০ টাকা নির্ধারন করা হয়েছে। জনপ্রতি একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ২ মেট্রিকটন হারে মোট ১ হাজার মোট্রিকটন ধান এবং ৩হাজার ১ মেট্রিকটন চাল সংগ্রহ করা ক্রয় করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET