দিনাজপুরের ফুলবাড়ীতে সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ্যোগে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণীর মধ্যে সরকারী সহায়তার চেক,এককালীন অর্থ ও ত্রানের টিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে করোনাকালীন ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন আতাউর রহমান মিল্টন,জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,ইউপি চেয়ারম্যন উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দস,উপজেলা দুর্যোগ ও ত্রান ব্যবস্থ্যাপনা কর্মকর্তা শাফিউল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন মসজিদ ও মন্দিরের পূর্নবাসনের জন্য এককালীন অর্থ সহায়তা বাবদ চেক বিতরণ এবং প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝে সরকারী ত্রাণ হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।









