নিজস্ব প্রতিবেদক:
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার ভোরে অভিযানকালে দুইজনকে আটক করে কারাদন্ডাদেশ দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে মাদক বিরোধী অভিযানে বের হন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। অভিযানকালে কালিদহ ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মোমতাজুল হক চৌধুরী বাড়ির হারুন খোন্দকার ও আবুল কালাম নামের দুইজনকে গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার শ্যামল চন্দ্র বসাক তাদের উভয়কে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
এসময় ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্যামল চন্দ্র বসাক জানান, সরকারের মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা প্রশাসকের নির্দেশে শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। দেশ ও যুবসমাজের ধ্বংসকারী এই মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।









