, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ফেনী জেলা পরিষদের অর্থায়নে ছাগলনাইয়া পাঠাননগরের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ




ফেনী জেলা পরিষদের অর্থায়নে ছাগলনাইয়া পাঠাননগরের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ০৮ ২০২০, ১৭:৩৯ | 1232 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ফেনী জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক’র বরাদ্দ থেকে ছাগলনাইয়া পৌরসভা, মহামায়া ইউনিয়ন ও পাঠাননগর ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। গত ৬ মে মহাময়া ইউপির ৯ টি ওয়ার্ডের ১’শ হতদরিদ্র পরিবারের মাঝে ও ৭ মে পৌর এলাকার ১’শ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কাজী ওমর ফারুক। শুক্রবার (৮ মে) দিনব্যাপী পাঠাননগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১’শ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁঞা, পাঠননগর ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার আবু জাফর ছরওয়ার টিটু, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক রুবেল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET