, , ,

শিরোনামঃ-




বই পড়ে বুদ্ধি বাড়াও । ইমরান খান রাজ

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২১, ০১:২৯ | 1207 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বই মানে বুদ্ধির প্রতীক। বই মানে জ্ঞানঘর। অন্ধকারে আলোর বাতি হলো বই। মানুষ যা শিখে তার মধ্যে কিছু অংশ রয়েছে, যা সে দেখে দেখে শিখে। আর বাকি শিক্ষাটা সম্পূর্ণ হয় পড়াশোনার মাধ্যমে জ্ঞান চর্চা করে। আজ অবধি যারাই বিজ্ঞ জ্ঞানী হয়েছেন তাঁদের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে বই। বই মানুষকে যে শিক্ষা দেয়, মানুষ সেটা অন্য কোথাও, অন্য কোনোভাবে শিখতে পারেনা৷

বই মানুষের পরম বন্ধু। মানুষ মানুষকে ধোকা দেয় কিন্তু বই সেটা করেনা। বরং বইয়ে বিদ্যমান জ্ঞান অর্জন করে মানুষ উপকার পায়। বইয়ের জ্ঞান ছাড়া মানুষ অনেকটাই পিছিয়ে পরে। বর্তমান ডিজিটাল বা আধুনিক যুগ বিনির্মাণে বইয়ের গুরুত্ব অপরিসীম। ছোট ছোট শিশুরা বই পড়ার মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে৷

আমরা সবাই জানি এবং মানি, শেখার কোন শেষ নাই। মানুষ যত বড় বা বয়স্ক হোক না কেন, তার শেখার কোন শেষ নাই। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ শিখে যায়। বইয়ের জ্ঞান মানুষকে একজন নিষ্ঠাবান, আদর্শ, সৎ ও একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে৷ তুমি রোজ একটি করে বই পড়ো। দেখবে আগামী একবছর পর তোমার মাঝে পরিবর্তন ঘটবে। ব্যাপক পরিবর্তন। যেই পরিবর্তন তোমার জন্য, তোমার পরিবারের জন্য এবং তোমার সমাজ ও দেশ গঠনে খুবই গুরুত্বপূর্ণ। বই হোক তোমার প্রথম বন্ধু। বইকে বন্ধু বানাও। দেখবে সে তোমার প্রতিটি পদযাত্রায় পাশে থাকবে৷ তাই এখনই সময়, বই পড়ে বুদ্ধি বাড়াও।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET