, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় ফেসবুক লাইভে এসে কলেজ ছাত্রের আত্মহত্যা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২২, ১৯:০০ | 1152 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় ফেসবুক লাইভে এসে বিষপান করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার পাকুড়িয়া গ্রামের শ্যামল কুন্ডের পুত্র ও দৌলতপুর সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিঠুন কুণ্ডু (২৪)।
পুলিশ জানায়, মিঠুন কুন্ডু দৌলতপুর বিএল কলেজে পড়ালেখার পাশাপাশি একটি মালিকানাধীন ফার্মে কাজ করতো।গত মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিঠুন।
ধামালিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা তৌহিদুজ্জামান রাতুল জানান,১৭ সেকেন্ডের ফেসবুক লাইভে একটি বোতলের মুখ খুলতে দেখে মিঠুনের স্বজনদের মোবাইলে খবর দেই।তারপর খোঁজাখুঁজির পর ফার্মের পাশে তার মাছের ঘেরে মিঠুনকে লোকজন দেখতে পায়।
ফার্মের কর্মচারী রিনা বিশ্বাস জানায়,ঘেরের পাশে মিঠুনকে দেখে সন্দেহ জনকভাবে জানতে চাই সে বিষ খেয়েছো কিনা।তখন সে অস্বীকার করে।কিন্তু সবাই বিষ খাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মিঠুন মারা যায়।আত্মহত্যার আগে দুদিন ধরে মিঠুন তার ফেসবুকে কয়েকটি হতাশামুলক স্ট্যাটাস পোস্ট করেছে।
এব্যাপারে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সিকদার এনায়েত বলেন, আমি জানার জন্য বুধবার ঘটনাস্থলে গিয়েছিলাম। মিঠুন ধান চাষে ব্যবহৃত বিষ পান করেছে।নারী ঘটিত কোন কারণ থাকতে পারে বলে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন,খুলনার সোনাডাঙ্গা থানায় এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET