১৫ ই মার্চ (সোমবার) সকাল ১১ টায় বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ এর শিক্ষক পরিষদ মিলনায়তনে কবি মাসুম মশি’র প্রথম কাব্যগ্রন্থ ‘পাইলট’এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়।
শিক্ষক পরিষদের সম্পাদক দেব দুলাল দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মোড়ক উম্মোচন করেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহেদা রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মোঃ বেল্লাল হোসেন,উপাধ্যক্ষ মোঃ আব্দুল কাদের,ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আই আর এম সাজ্জাদ হোসেন, আতাউর রহমান মন্ডল,কবি মাসুম মশি, অনুষ্ঠান সঞ্চালনা করেন ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান বাপ্পী।
Please follow and like us:









