২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বগুড়ার নন্দীগ্রামে আলু’র বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২১, ১৪:৫৪ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 আলু উৎপাদনের শীর্ষে বগুড়ার নন্দীগ্রামে এবছর ব্যাপক হারে আলু চাষ হয়েছে। মাঠে মাঠে এখন আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছে কৃষাণ-কৃষাণীরা। বাঙ্গালীর সহজ লভ্য সবজি হিসেবে আলু’র ব্যাপক চাহিদা রয়েছে।
নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের তথ্যমতে জানা যায়, এবছর নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩হাজার ৪শ ৮০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪হাজার ৫শ মেট্রিকটন। সরোজমিনে গিয়ে দেখা যায়, নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট জিয়ানগর মাঠে আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছে আলু চাষীরা। নামুইট গ্রামের কৃষক আলহাজ্ব আফজাল হোসেন তার ৩০বিঘা জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেছে। তার সাথে কথা বললে তিনি বলেন, এবছর আলু’র ফলন ভাল এবং দামও বেশ ভাল। আমার প্রতিবিধা জমিতে জাত ভেদে ৭০-৮০মণ করে আলু’র উৎপাদন হয়েছে, যা বাজারে ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই গ্রামের কৃষক আঃ রাজ্জাক তার ৭ বিঘা জমিতে এ্যারেস্টিক জাতের আলুর চাষ করেছে। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে ৬০-৭০ মণ হারে আলু’র ফলন হয়েছে। অপরদিকে আলু চাষী আফসার আলী তার ৪বিধা জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করেছে যার ফলন বিঘা প্রতি ১০০-১২০ মণ। ১নং বুড়ইল ইউনিয়নের সিংড়া খালাস গ্রামের আঃ মজিদ তার ৮ বিঘা জমিতে দেশীয় পাকড়ী জাতের আলু চাষ করেছে। তিনি বলেন আলু’র ফলন ভাল এবং ভাল দাম পাচ্ছি। এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুর সাথে কথা বললে তিনি বলেন, নন্দীগ্রামের মাটি আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাই কৃষকরা আলু চাষে ঝুঁকে পড়েছে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে প্রতিনিয়ত আলু চাষীদের ভাল ফলনের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেছি এবং প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহারের পরামর্শ প্রদান করেছি। যার ফলে এবছর আলু ফলন ভাল এবং বাজারে দাম ভাল থাকায় কৃষক লাভবান হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET