২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • বগুড়ার শেরপুরে কৃষকের ধান কেটে দিলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিকরা




বগুড়ার শেরপুরে কৃষকের ধান কেটে দিলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিকরা

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৬ ২০২০, ১৯:৩৬ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় ইরি-বোরো মৌসুমে সারাদেশে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। মহামারী এ দূর্যোগের সময় প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমে ধান কর্তণ কর্মসূচী হাতে নিয়েছে বগুড়া শেরপুর উপজেলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন।

এ উপলক্ষে ৬ মে বুধবার সকাল থেকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা, রামেশ^রপুর, কালশিমাটি গ্রামের প্রায় ২’শ বিঘা জমির ধান কাটার দায়িত্ব নেয় ওই শ্রমিক সংগঠনের নেতাকর্র্মীরা।

শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে বোংগা গ্রামের কৃষক নূরুল ইসলাসসহ কয়েকজন কৃষকের ৪ বিঘা জমির ধান কাটা ও মাড়াইয়ের মধ্য দিয়ে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। এসময় সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন, সহ-সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান, কোষাধ্যক্ষ বাবলু মিয়া প্রমুখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রান্তিক কৃষকদের ধান কাটতে শ্রমিক সংকট হওয়ায় এবং দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিকরা কর্মহীন হয়ে ঘরে বসে না থেকে স্বেচ্ছাশ্রমে এ ধরণের মহতী উদ্যোগ গ্রহন করে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET