২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বগুড়া আদমদীঘিতে বেড়েছে চালের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ।

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২১, ১৯:২২ | 943 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার আদমদীঘিতে পবিত্র রমজান মাসকে সামনে রেখে চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা থেকে ৮ টাকা। হঠাৎ করে উপজেলার পৌর শহরের বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছে বিপাকে। চালের বাজার সহনীয় রাখতে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। এরপরই চালের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে।সরকারি এ ঘোষণার সঙ্গে সঙ্গে আদমদীঘিতে পাইকারি বাজারের চালের দাম বৃদ্ধি পায়। প্রকারভেদে প্রতি কেজি চাল ৫-১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের।অন্যদিকে বস্তা প্রতি ১৫০-২০০ টাকা বেশি দিতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। দাম বৃদ্ধির কারণ হিসেবে কঠোর বিধিনিষেধের ফলে পরিবহনে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির অজুহাত দেখাচ্ছে অনেকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET