, , ,

শিরোনামঃ-




বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জেব্রা পরিবারে নতুন অতিথি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০১৮, ১৯:৫০ | 1058 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-  গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারো জেব্রা পরিবারে নতুন আরেকটি বাচ্চার জন্ম হয়েছে। এ নিয়ে তৃতীয় বারের মতো সাফারী জোনের আবদ্ধ পরিবেশে জন্ম নিয়েছে আফ্রিকা দেশের প্রাণী জেব্রা। বর্তমানে পার্কের জেব্রার সংখ্যা ১৪টিতে দাঁড়ালো।
পার্কের বণ্যপ্রানী পরিদর্শক মো. সরোয়ার হোসেন খান জানান, মঙ্গলবার ভোরে আফ্রিকার কোর সাফারি পার্কের ভেতর মায়ের সাথে বাচ্চাটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জন্মের পর মা জ্রেবা ও বাচ্চা জেব্রাটি সুস্থ রয়েছে। কিছুক্ষণ পরপর মা জেব্রা বাচ্চার শরীরে জিহ্বা দিয়ে চেটে দিচ্ছেন। তিনি আরো বলেন, ঘাস মূলত তাদের প্রধান খাবার, মা জেব্রার পুষ্টি গুণের কথা চিন্তা করে তাঁর খাবারে বেশ পরিবর্তন আনা হয়েছে। ঘাসের পাশাপাশি তাদের ছোলা, গাজর, ভুট্টা ও ভূষি দেয়া হচ্ছে। তবে এখনো কাছে যেতে না পারায় বাচ্চাটি পুরুষ না মাদী তা নিশ্চিত হওয়া যায়নি।
বণ্যপ্রানী পরিদর্শক আনিসুর রহমান জানান, জেব্রা হলো ইকুইডি পরিবারের আফ্রিকান ক্ষুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী। যারা তাদের স্বতন্ত্র সাদা-কালো ডোরার জন্য পরিচিত। জেব্রার ডোরার এই নকশা প্রত্যেকের জন্যে আলাদা। এরা সামাজিক প্রাণী, এরা ছোট-বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায়। প্রাপ্ত বয়স্ক একটি জেব্রা সাধারণত ৮ফুট লম্বা হয়, এদের ওজন ৩০০ কেজি ছাড়িয়ে যায়। ডোরার পাশাপাশি এদের ঘাড়ে কেশর সদৃশ্য খাড়া চুল আছে। তবে জেব্রা ঘোড়া বা গাধার মত দেখতে হলেও এদেরকে পোষ মানানো যায় না। পুরুষ বাচ্চারা চার বছরে এবং মাদী বাচ্চারা তিন বছর বয়সেই অনেকটা পূর্র্ণতা লাভ করে।
প্রাকৃতিকভাবে জেব্রা সাধারণত ২০বছর এবং তবে আবদ্ধ পরিবেশে তারা ২০ বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। তিনি আরো জানান, ২০১৮সালের ৪ফেব্রুয়ারি ও ২০১৭সালে ১৪ই মে জেব্রা থেকে বাচ্চা পাওয়া গিয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, সাফারী পার্কের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময় দক্ষিণ অফ্রিকা থেকে এ পার্কে পাঁচটি পুরুষ এবং ছয়টি মাদী জেব্রা আনা হয় ২০১৭ সালে একটি, ২০১৮সালে জানুয়ারি মাসে একটি ও মঙ্গলবার (৬মার্চ) জন্ম নেয়া বাচ্চাসহ এ নিয়ে পার্কে জেব্রা পরিবারের মোট সদস্য সংখ্যা হলো ১৪টিতে। ভবিষ্যতেও জেব্রা পরিবার থেকে আরো বাচ্চা আশা করা যাচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET