, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বড়পিলাক ওয়ার্ড  বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত  সভাপতি -তরব আলী, সাধারণ সম্পাদক -সফিকুল ইসলাম, সাংগঠিনক আব্দুল জলিল  নির্বাচিত




বড়পিলাক ওয়ার্ড  বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত  সভাপতি -তরব আলী, সাধারণ সম্পাদক -সফিকুল ইসলাম, সাংগঠিনক আব্দুল জলিল  নির্বাচিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২৫, ১৯:১৪ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উৎসব মুখর পরিবেশে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬নং ওয়ার্ড  বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি কাউন্সিল ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে, সভাপতি পদে মো. তরব আলী ৪৪ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে নুরুল ইসলাম ৩৯ ভোট,সাধারণ সম্পাদক পদে মো: সফিকুল ইসলাম ৩৪  ভোট,যুগ্ম সম্পাদক পদে মো:মাসুম বিল্লা ৩৭ ভোট,সাংগঠনিক পদে আবদুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
 ১৫ আগষ্ট শুক্রবার বিকাল ৩টা থেকে বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু  হয়,চলে টানা ৫টা পর্যন্ত। ৭৮জন ভোটারের  মধ্যে     গোপন ব্যালটে ৭৫  ভোটার ভোট প্রদান করেন।
জানা যায় কাউন্সিলে সভাপতি পদে ৩জন,সিনিয়র সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন,যুগ্ন সম্পাদক পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ৩জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও নির্বাচন অনুষ্ঠানের ২দিন আগেই সভাপতি পদে তরব আলীকে সমর্থন করে শাহজাহান মীর,সিনিয়র সহ সভাপতি পদে নুরুল ইসলাম কে সমর্থন করে  আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে মাসুদ রানাকে  সমর্থন করে জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক পদে মাসুম বিল্লাহ কে  সমর্থন করে বকুল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে আবদুল জলিল মিয়াকে  সমর্থন করে জিয়াউর রহমান নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন ।ফলে মুলত প্রতিদন্ধিতা হয় ৫টি পদে ১১ জন প্রতিদন্ধি প্রার্থীর মধ্যে।
ফলাফল ঘোষনার পর বিজয়ী  নেতৃবৃন্দ, কাউন্সিলে-কাউন্সিলরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহ করে তাদের নির্বাচিত করায়, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনার জন্য কাউন্সিলে দায়িত্বে থাকা  নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং  দলকে শক্তিশালী করা ও জনগণের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।
 ফলাফল ঘোষণার আগে নেতাকর্মীদের উদ্দ্যেশে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো:সাইফুল ইসলাম সোহাগ  বলেন, বিজয়ের জন্য কোনো আনন্দ মিছিল হবে না, যারা পরাজিত হয়েছেন তারাও দলেরই কর্মী। সকলকে সাথে নিয়েই আগামী দিনে  দলের জন্য মিলেমিশে কাজ করতে হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET