, , ,

শিরোনামঃ-




বদলগাছীতে অন্যের পুত্র সেজে জমি কবলা! প্রতিবেশীকে হয়রানীর অভিযোগ!!

মোঃ মিলন হোসেন, বদলগাছী,নওগাঁ করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২১, ১৭:১৭ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামে জমি জমা নিয়ে জয়পুরহাট পশ্চিম দেবিপুরে বসবাসরত মৃত. ওসমান আলী মন্ডলের ছেলে জসিম উদ্দীনের সাথে উপজেলার দূর্গাপুর গ্রামের তায়েজ উদ্দীন ও আব্দুর রাজ্জাক (বাবু)’র সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
জসিম উদ্দীন বলেন আমি জয়পুরহাটে বসবাস করি আমার দাদা মৃত. ফয়েজ উদ্দীনের সূত্র ধরে দূর্গাপুর গ্রামে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে। যা আমি চাষ ভোগ করি। আমার আট শতক জমি জালিয়াতি করে দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক (বাবু) প্রতিবেশী তায়েজ উদ্দীনের কাছে সাড়ে ১৬ শতক জমি বিক্রি করে। এ নিয়ে আদালতে মামলা মোকর্দ্দমা চলছে। আব্দুর রাজ্জাক (বাবু) ও তয়েজ উদ্দীন জমির মালিকানা দাবি করে ৮৪২৯/৮৩ নম্বর একটি দলিল আদালতে জমা করে। সেই দলিলে লেখা আছে মৃত. কয়েজ উদ্দীনের ছেলে আব্দর রাজ্জাক (বাবু) মৃত. বাজামদ্দীনের ছেলে তায়েজ উদ্দীনের নিকট সাড়ে ১৬ শতক জমি বিক্রি করে। এই দলিল সঠিক কিনা তা জানার জন্য জসিম উদ্দীন বদলগাছী সাব-রেজিষ্ট্রার অফিস থেকে ৮৪২৯/৮৩ নম্বর দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করে দেখা যায় আব্দুর রাজ্জাক (বাবু) মৃত. ফয়েজ উদ্দীনের ছেলে সেজে জসিম উদ্দীনের জমি প্রতিবেশী তায়েজ উদ্দীনের কাছে বিক্রি করে। তায়েজ উদ্দীন আবার খাজা মদ্দীনের ছেলে সেজে উক্ত জমি কবলা করে।
জসিম উদ্দীনের অভিযোগ ১১৩ নম্বর আর.এস. খতিয়ানে ৩৩৫ নম্বর দাগে আব্দর রাজ্জাক (বাবু)’র পিতা কয়েজ উদ্দীনের কোন অংশ নেই। তাই আব্দুর রাজ্জাক (বাবু) ফয়েজ উদ্দীনের ছেলে সেজে আমার জমি বিক্রি করে। ফয়েজ উদ্দীন জসিম উদ্দীনের দাদা।
তথ্য সংগ্রহকালে গ্রামবাসিরা জানায় যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমি আগে আব্দুর রাজ্জাক (বাবু) চাষ করতো এবং ৫-৬ বছর পূর্বে সে জমিতে জসিম উদ্দীন গাছ রোপন করেছে ও গাছ বড় হয়ে উঠেছে। মূল দালিলের সাথে সার্টিফাইড কপির গড়মিল কেন জানতে চাইলে আব্দুর রাজ্জাক (বাবু)’র জামাই রাসেল হোসেন সহ তায়েজ উদ্দীন পক্ষ জানান আমাদের মূল দলিল সঠিক। জমি কবলার সময় সাব-রেজিষ্ট্রার অফিস যদি সার্টিফাইড কপি লিখতে ভুল করে তাহলে এ দায়-দায়িত্ব কার।
এ বিষয়ে সাব-রেজিষ্ট্রার অফিসে মূল দলিলের ফটোকপি ও সার্টিফাইড কপির ফটোকপি জমা করে কোন দলিল সঠিক জানতে চাওয়া হলে সাব-রেজিষ্ট্রার অফিস থেকে বলা হয় মূল দলিল নিয়ে কোন মন্তব্য করতে পারছি না তবে সার্টিফাইড কপি সঠিক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET