, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বন্ধু মহলের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়ানীড়’-এ ঈদ উদযাপন করবেন অসহায় বিধবা নারী সুরমা




বন্ধু মহলের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়ানীড়’-এ ঈদ উদযাপন করবেন অসহায় বিধবা নারী সুরমা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২২, ২০:২৮ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রবাসী ও দেশে থাকা বন্ধু মহলের অর্থায়নে অসহায় বিধবা নারী সুরমা বেগমের জন্য নির্মাণ করা হয়েছে ‘ছায়ানীড়’। এখানেই তিনি স্বজনদের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করবেন। মহাখুশী বিধবা সুরমা বেগম ও তাঁর স্বজনরা। শনিবার বন্ধু মহলের উদ্যোক্তা সৌদি প্রবাসী মিজানুর রহমান সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামে বিধবা সুরমা বেগমের হাতে ছায়ানীড়ের চাবি হস্তান্তর করেন। এ সময় বিধবা আবেগ আপ্লুত হয়ে কান্না শুরু করে সৃষ্টিকর্তার কাছে বন্ধু মহলের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, ব্যবসায়ী খোরশেদ আলম, কামাল উদ্দিন পাটোয়ারী, কাজী মহিউদ্দিন মুকুল, গ্রাম বাংলা ট্রান্সপোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল ও ভালবাসার দুর্গাপুর গ্রুপের প্রতিষ্ঠাতা গাজী রুবেল প্রমুখ।
জানা গেছে, বিধবা সুরমা বেগম তিন সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছেন। ভাঙা এবং ব্যবহার অনুপযোগী ঘরে কষ্টে বসবাস করতে হতো। এমন খবর পেয়ে সৌদি প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান উদ্যোগ নিয়ে বন্ধু মহলের অর্থনৈতিক সহায়তা ছায়ানীড় নির্মাণ করেন। এতে অর্থ দিয়েছেন; আমেরিকা প্রবাসী কাজী এনামুল হক, লন্ডন প্রবাসী শফিকুর রহমান, ফ্রান্স প্রবাসী সফিউল আজম সুমন, ইমাম হোসেন, গ্রাম বাংলা ট্রান্সপোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, সৌদিআরব প্রবাসী এম এ হাশেম, আবুল কালাম, নয়ন আহাম্মদ, বাহরাইন প্রবাসী মোহাম্মদ উল্লাহ ও ইসমাইল হোসেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET