, , ,

শিরোনামঃ-




বরিশালে নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১০৬৪

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ২২:৫০ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


বরিশাল বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট এক হাজার ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ২৯৩ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৬ হাজার ২৫২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৫ হাজার ৬৫ জনকে। এর মধ্যে ১২ হাজার ৪৪০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে এক হাজার ১৮৭ জন রয়েছেন। এ পর্যন্ত ৯১২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ৮৮৪ জন। এর মধ্যে ৩৯৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৬৭৪ জন, পটুয়াখালীতে ৮২ জন, ভোলায় ৭০ জন, পিরোজপুরে ৯০ জন, বরগুনায় ৮২ জন ও ঝালকাঠিতে ৬৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে ২৯৩ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ২০ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় সাতজন, পটুয়াখালীতে পাঁচজন, পিরোজপুরে তিনজন, ভোলায় দু’জন, বরগুনায় দু’জন ও ঝালকাঠিত দু’জন রয়েছেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET