, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বশেফমুবিপ্রবির প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্বে সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম




বশেফমুবিপ্রবির প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্বে সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২৪, ১৩:৫২ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আব্দুল গফুর, বশেফমুবিপ্রবি প্রতিনিধি-
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য যোগদান না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলামকে প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালনের জন্য অনুমোদন প্রদান করা হলো।”
জানা যায় , গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কিছু সমস্যার সৃষ্টি হয়। ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক ও অন্যান্যদের আলোচনার মাধ্যমে মোঃ সাইফুল ইসলামকে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তাব করে এবং সেই প্রস্তাবটি ইউজিসি বরাবর পাঠানো হয়। ইউজিসি তাকে এই দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে।
এই দায়িত্ব পাওয়ার বিষয়ে সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম বলেন, “নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আমি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্ব পালন করব। আমি এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET