২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে আশ্রয় কেন্দ্রে দেড় লাখ মানুষ, শুরু হয়েছে ঝড়ো বাতাস




বাগেরহাটে আশ্রয় কেন্দ্রে দেড় লাখ মানুষ, শুরু হয়েছে ঝড়ো বাতাস

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২০ ২০২০, ১৭:৪৯ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা

বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার সকাল থেকেই থেমে বৃষ্টিপাতের তীব্র বাতাস বইতে শুরু করেছে। সেই সাথে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণায় পর জেলার উপকূলীয় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকূলীয় এলাকার সাধারন মানুষ গবাদিপশুসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। বুধবার দুপুর ১টা পর্যন্ত বাগেরহাটের ৯৭৭টি আশ্রয় কেন্দ্রে নারী-শিশু ও বৃদ্ধসহ দেড় লাখ মানুষ ও ২০ হাজার গবাদিপশু আশ্রয় নিয়েছে বলে বাগেরহাট জেলা প্রশাসন সূত্রে জানাগেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ  বলেন, সময়ের সাথে সাথে বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকে বৃষ্টির সাথে বাতাসের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। সাধারন মানুষ তাদের গবাদিপশু ও প্রয়োজনীয় মালামালসহ আশ্রয় কেন্দ্র গুলোতে আসছে। ইতি মধ্যেই এক লাখ ৫০ হাজার মানুষ ও ২০ হাজার গবাদিপশু আশ্রয় কেন্দ্রে উঠেছে। আশ্রয় কেন্দ্র গুলোতে মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া করোনা পরিস্থিতির কারনে আমরা আশ্রয় কেন্দ্র গুলো সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাজ করছি। সেজন্য ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোর পাশাপাশি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঁকা ভবনগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব আশ্রয় কেন্দ্রে ৪ লাখ ৮৬ হাজার ২৭৭ জন মানুষ ও প্রায় ৮৫ হাজার গবাদি পশু আশ্রয় নিতে পারবে। কেন্দ্র গুলোতে আশ্রয় নেয়া জনসাধারনের মাঝে মাস্ক, গ্লোভস ও হ্যান্ডস্যানিটাইজার বিতরন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১৩ মে.টন চাল নগত ৩ লাখ টাকা, শিশু খাদ্যের জন্য ২ লাখ. গো খাদ্যের জন্য ২ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনা খাবার ৮৪টি মেডিকেল টিম ও ৭টি ফায়ার সার্ভিস টিম প্রস্তুত রাখা হয়েছে। জেলায় রেড ক্রিসেন্ট, স্কাউটস, সিপিপির মোট ১১ হাজার ৭০৮ জন স্বেচ্ছাসেক প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮৫ টি মেডিকেল টিম। খোলা হয়েছে ১০টি কন্ট্রোল রুম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET