, , ,

শিরোনামঃ-




 বাগেরহাটে করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য ৭ জনের নমুনা সংগ্রহ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২০, ১৭:৩৭ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেখ সাইফুল ইসলাম কবির.বাগেরহাট:- বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য ৭ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা সকলেই সম্প্রতি ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এ উপজেলায় এসেছেন। রোববার দুপুরে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাঃ মামুন হাসান মিলন  জানান, করোনার প্রাথমিক লণ থাকায় চিতলমারী সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের ২ জন, আড়ুয়াবর্ণী গ্রামের একজন, কলিগাতির একজন, বড়বাড়িয়া এলাকার ২ জন ও চরবানিয়ারী ইউনিয়নের খলিশাখালী গ্রামের একজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। দুই থেকে তিন দিনের মধ্যে এর ফলাফল জানা যাবে তারা করোনা আক্রান্ত কিনা। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা প্রত্যেকেই পুরুষ বলে তিনি উল্লেখ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET