২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে গোল্ডেন এ প্লাস প্রাপ্তদের বৃত্তি প্রদান করলেন লতিফ মাস্টার ফাউন্ডেশন




বাগেরহাটে গোল্ডেন এ প্লাস প্রাপ্তদের বৃত্তি প্রদান করলেন লতিফ মাস্টার ফাউন্ডেশন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২৫, ০০:০৭ | 752 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে গোল্ডেন এ প্লাস প্রাপ্তদের বৃত্তি প্রদান করলেন লতিফ মাস্টার ফাউন্ডেশন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত এবং তাদের শিক্ষাজীবনে আরও অগ্রসর হওয়ার অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্য বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট আর্ট এন্ড কালচারাল সেন্টারের সদস্য এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রশিক্ষক বিএম শামসুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ নজরুল ইসলাম কাজী, উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রমের সাধারণ সম্পাদক বেগ শামীম হাসান, চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মুফতি মুহিবুল্লাহ আজাদ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সুপার মাওলানা নুরুল ইসলাম, স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ ওয়ালিউজ্জামান, পি ডব্লিউ ডির হিসাব সহকারী মোঃ আল ইমরান, বাগেরহাট আর্ট এন্ড কালচারাল সেন্টারের সদস্য সচিব হর প্রসাদ হালদার মিঠু, লতিফ মাস্টার ফাউন্ডেশন এর প্রকল্প পরিচালক মোঃ অলিউল্লাহ প্রমূখ।

এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ বলেন, এ প্লাস প্রাপ্ত সকল শিক্ষার্থী আমাদের গর্ব। কঠিন অধ্যাবসায় এবং পরিপূর্ণ স্কিল অর্জনের মাধ্যমে দেশের প্রয়োজনে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।তোমাদের সাফল্যই আমাদের গর্ব। প্রত্যেকের আগামী দিনগুলো উজ্জ্বল হোক। অতিথিবৃন্দ লতিফ মাস্টার ফাউন্ডেশনের সকল কার্যক্রমের প্রশংসা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET