কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ– বিএনপি সাইবার উইং বাগেরহাট জেলার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।বিএনপি সাইবার উইংয়ের সম্মানিত উপদেষ্টা নিলুফার চৌধুরী মনির সার্বিক নির্দেশনায় ও সংগঠনের সভাপতি মনিহার আক্তারের সহযোগীতায় বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে আজ সকাল ৯-০০ টায় অসহায় ও দরিদ্রদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের বাগেরহাট জেলার আহবায়ক কামরুজ্জামান শিমুল ও সদস্য সচিব সালমা আকতার এ সময় উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা তাতীদলের সদস্য সচিব শেখ জিললুর রহমান, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইমরান হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ আরিফুল ইসলাম, বিএনপি নেতা হাওলাদার মোস্তাফিজুল হক, এ এস এম হায়াত উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
ভিডিও কলের মাধ্যমে সংগঠনের সভাপতি মনিহার আক্তার এই সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে এই করোনাকালীন সময়ে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। যতটা সম্ভব বাড়ীতেই অবস্থান করতে হবে। বিএনপি সাইবার উইং সাধ্যমত অসহায় মানুষের পাশে থাকার চেস্টা করবে। পরিশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।









