১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো চার শতাধিক মানুষ




বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো চার শতাধিক মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২১, ১৮:৪৩ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চার শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থয়ানে বুধবার (২২ ডিসেম্বর) দিনব্যাপি সন্তোষপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে কোডেক সমৃদ্ধি অফিসে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান ও কোডেক বাগেরহাটের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক শেখ হাসানুর রহমান দিনব্যাপি এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় কোডেক এর সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মাহাবুব আলম, কর্মকর্তা নিউটন দাস, প্রিন্স হালদার, অভিজিৎ মজুমদার ও আজগার হায়দারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপি চলা এ মেডিক্যাল ক্যাম্পে সন্তোষপুর ইউনিয়নের প্রায় ৪ শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিৎকিসা সেবা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET