, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত।




বাগেরহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ২০:১৭ | 1359 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের  নেতা কর্মীর অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলায় অবস্থিত জিয়া অরফানেজ ট্রাষ্ট জামে মসজিদে রোগ মুক্তি কামনার মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপি সদস্য সৈয়দ নাছির আহাম্মেদ মালেক, ডা আবদুর রহমান, ওহিদুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজন মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এস কে বদরুল আলম, আবুল হাছান, ইকবাল হোসেন, তাজু মিনা. রনি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নেওয়াজ মো গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল প্রমুখ।

 

মাহফিলে উপস্থিত বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের যে মিথ্যা মামলায় দেশমাতা অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন কারাগারে আছে আমরা সেই মসজিদে বসেই তার সুস্বাস্থ্যর জন্যই মহান আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। গণতন্ত্র হত্যা করে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে বেশি দিন জোর করে ক্ষমতায় থাকা যাবে না।  তিনি অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET