কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধিঃ- জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা শাখার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা যুবদল। রবিবার দুপুরে বাগেরহাট শহরের অভিজাত হোটেল ক্যাসেল আশারায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপত্বিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক এমপি শেখ মজিবর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এটিএম আকরাম হেসেন তালিম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম পল্টু, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, জেলা যুবদল নেতা মন্জুরুল ইসলাম, মাসুদুর রহমান, রাশেদ কামাল, বদরুল ইসলাম, ছাত্রনেতা নিয়াজ, রাসেল মোল্লা, জেলা শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়া প্রমুখ।









