, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তেলাওয়াত ইসলামী সংগীত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত




বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তেলাওয়াত ইসলামী সংগীত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২৪, ২৩:১৪ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তেলাওয়াত ইসলামী সংগীত রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় জেলা সদরের বেশরগাতি এলাকায় রকেট স্পোটিং ক্লাব মাঠে ইসলামী সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ১১ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা ড. ফরিদুল ইসলাম বাবলু এবং সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।
অসময় আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম,ছায়েদুর রহমান, হাকিমপুর মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা আঃ মাবুদ,  সুপ্রিম কোর্টের ডেপুটি  অ্যাটর্নি জেনারেল রাসেল আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মোর্শেদ, প্রয়াত লতিফ মাষ্টারের কনিষ্ঠপুত্র প্রকৌশলী জাহিদুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, শেখ শওকত আলী শহর, কবির হোসেন মিন্টু, শাহাজান হোসেন, বনি আমিন জিহাদ, আমানুর হোসেন, জাহাঙ্গীর হোসেন, শামিম হোসেন, মাহফুজুর রহমান, আসলাম শেখ, বোরহান উদ্দীন, সালমান হোসেন, মোঃ সুমন হাওলাদার প্রমুখ। দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত  ও রচনা প্রতিয়োগিতাসহ মোট ছয়টি ইভেন্টে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET