কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। সে উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরন করা হয়।
রবিবার (৩০ মে) সকাল ৮ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন শেষে জেলা বিএনপি মিলনায়তনে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি আহবায়ক ইন্জি: এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা ( সুজন মোল্লা )।
এসময় আলোচনায় আরও অংশ গ্রহণ করেন, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য, ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, অহিদুল ইসলাম পল্টু, ডা. হাবিবুর রহমান, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, জেলা মহিলাদলের সহ সভানেত্রী শিরিনা বেগম, বিএনপি নেতা শরিফ মোস্তফাজামান লিটু, আবুল কালাম আজাদ বুলু, ছাত্রদল নেতা গোলাম রসুল তরফদার নেওয়াজ, মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।









