, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে শীতের পিঠাপুলির ঐতিহ্য ধরে রাখতে উন্নত চুলা বিতরণ।




বাগেরহাটে শীতের পিঠাপুলির ঐতিহ্য ধরে রাখতে উন্নত চুলা বিতরণ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ০০:৫২ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের SDG-7 অর্জনের লক্ষ্যে বাগেরহাটের ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতের পিঠা বিক্রেতাদের মধ্যে উন্নত চুলা বিতরন করা হয় ।  বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে পিঠা বিক্রেতাদের মাঝে এই চুলা বিনামূল্যে বিতরন করেন। এসময় সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ও বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল উপস্থিত ছিলেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষাটগুম্বজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবতী বালা, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ফকির, ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাসেল শেখ, আওয়ামী লীগ নেতা শাহীন শেখ সহ  বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় ব্যাক্তিবর্গ ।

প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু তার বক্তব্যে বলেন  বর্তমান সরকারের SDG-7 অর্জনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই অংশ হিসাবে আমাদের এই ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছি। ঐতিহ্য বাহী বিভিন্ন পিঠাপুলি সহজলভ্য ও ঐতিহ্য ধরে রাখার জন্য এই উদ্যোগ। তিনি তার বক্তব্যে ঐতিহ্য ধরে রাখা ও সরকারকে সহায়তা করার জন্য সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ও বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলকে ধন্যবাদ জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET