২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত




বাগেরহাট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ২০:১৩ | 2089 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা মেডিকেল কলেজর (খুমেক) ল্যাবে পিসিআর মেশিনে আরো আরো একটি করোনা টেস্টর পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। শনাক্ত হওয়া ওই রোগীর (৩৫) বাড়ী বাগেরহাট জেলার চিতলমারীতে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ খুলনা বিভাগের মোট ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের পজেটিভ পাওয়া গেছে, তার বাড়ি বাগেরহাটের চিতলমারীতে।

সূত্র জানায়, বাগেরহাটের শনাক্ত হওয়া ওই ব্যক্তি মাদারীপুরের একটি মসজিদে ইমামতি করতেন। গত ৫ থেকে ৬ দিন আগে তিনি চিতলমারীতে এসেছেন। তার খুসখুসে কাসির উপসর্গ থাকায় করোনা টেস্ট করা হয়। তিনি এখন বাড়ীতে আছেন।

আজ পর্যন্ত খুমেকে টেস্ট হয়েছে ২৭৫ টি। এর মধ্যে চারটি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনায় একজন, বাগেরহাটে একজন, নড়াইলে একজন ও যশোরে একজন করে শনাক্ত হয়েছে।

এছাড়াও আইইডিসিআরের টেস্টে চুয়াডাঙ্গা জেলার একজনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এই নিয়ে খুলনা বিভাগে ৫ জন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET